বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের আলোচিত জোসনা হত্যা মামলা ॥ আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও গ্রেফতার করছেনা পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত জোসনা হত্যা মামলা গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক ৪ আসামীর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ২১ মার্চ চার্জসিটভূক্ত ৭আসামীর মধ্যে কাউন্সলর জাকির হোসেন, কানা আকবর, মুহি উদ্দিন আহমেদ সুফি লন্ডনী ও আল আমিনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এর পর থেকে তারা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা বলে বাদী পক্ষ অভিযোগ করছেন। মামলার অপর ৩ আসামী ছদর মিয়া, তাজ উদ্দিন ও জমির মিয়া জামিনে রয়েছেন।
Untitled-1 copy.jpg-ftমামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোসনাকে নবীগঞ্জের মদনপুর গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর জোসনার পক্ষে রজব আলী বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর ডিবির ওসি মোকতাদির আলম চৌধুরী ৭জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৫লাখ টাকার বিনিময়ে জোসনাকে হত্যা করা হয় বলে চার্জশীটে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার ৪আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com