বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ে সভা

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২/৭ এপ্রিল ২০১৬ উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার সুদিয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি “জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২/৭ এপ্রিল ২০১৬” এর শুভ উদ্বোধন করেন।
এতে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবিনা আশরাফী লিপি, ডাঃ মখলিছুর রহমান উজ্জল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ শিকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মুজিবুর রহমান, নিখিল রঞ্জন শর্মা। উক্ত সভাটি সঞ্চালনা করেন  পরিসংখ্যানবিদ মোঃ আব্দুল মতিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com