বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ৪৪৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৩ ঘটিকায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এক কমিউনিটি পুলিশিং সমাবেশ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। তিনি তার বক্তব্যে বলেন, অন্যন্য্য দেশে যেখানে ২৫০ জন লোকের জন্য ১ জন পুলিশের ব্যবস্থা রয়েছে, সেখানে আমাদের দেশে প্রায় প্রতি ১৫শ মানুষের জন্য ১ জন পুলিশের ব্যবস্থা রয়েছে। তাই একা পুলিশের মাধ্যমেই আইন শৃংখলা, মাদক নিয়ন্ত্রন ও সন্ত্রাস দুর করা সম্ভব নয়। কমিউনিটি পুলিশের মাধ্যমে সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তুলে আইন-শৃংখলা রক্ষা, মাদক নিয়ন্ত্রন ও সন্ত্রাস দুর করার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেন, শায়েস্তাগঞ্জ পৌরসভা কমিউনিটি পুলিশের সভাপতি এডঃ হুমায়ুন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, মুক্তিযোদ্ধা প্রানেশ দত্ত, পৌর কমিশনার মোঃ সাইদুর রহমান, আব্দুল জলিল, মোঃ তাহের মিয়া প্রমুখ। সভায় ৬ জন মাদকসেবী তাদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পুলিশ সুপারের নিকট সাহায্য কামনা করলে তিনি তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com