বনিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা অরুণ বরুণ দাশ রাজধানীর পল্লবী থানায় বদলি হওয়ায় তাকে বানিয়াচংয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সকালে আনসার-ভিডিপি অফিসে বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসানা আঞ্জুম এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিত্রশিল্পী আলমগীর রেজা, আনসার-ভিডিপির উপজেলা কমান্ডার ডাঃ নুরুল আমীন চৌধুরী, ১নং ইউনিয়ন দলপতি দেলোয়ার হোসেন, মহিলা দলনেত্রী ফাতিহা আক্তার, ২নং ইউনিয়ন দলপতি মাহতাব হোসেন, মহিলা দলনেত্রী রুহেনা আক্তার, ৩নং ইউনিয়ন দলপতি এনায়েত হোসেন, ৪নং ইউনিয়ন মহিলা দলনেত্রী লুৎফুন্নেছা, ৫নং ইউনিয়ন দলপতি মোজাক্কির মিয়া, ৬নং ইউনিয়ন দলপতি আলী আমজদ, ৭নং ইউনিয়ন দলপতি শাহনুর মিয়া, ৯নং ইউনিয়ন দলপতি অলি মিয়া তালুকদার, ১নং ইউনিয়ন ভিডিপি কমান্ডার সুদিন দাশ, ২নং ইউনিয়ন কমান্ডার আলী হায়দার, ৩নং ইউনিয়ন কমান্ডার সেলিম মিয়া, ৪নং ইউনিয়ন কমান্ডার সুলেমান মিয়া, আনসার সদস্য শাহজাহান মিয়া, আব্দুল জলিল, আবু তাহের, আব্দুর রহমান প্রমূখ।