বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মহিলা কলেজের ছাত্রীকে অপহরণে চেষ্টা ॥ মামলা

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০১৬
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন শহরের দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা ও ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মামলার বিবরণে জানা যায়, বানিয়াচং উপজেলার ইনাতখানি মহল্লার হারুন মিয়ার কন্যা বিপাশা হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় বসবাস করে ওই কলেজে পড়ালেখা করে আসছে। বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের মৃত সালামত আহমেদ চৌধুরীর পুত্র ওই মামলার প্রধান আসামী তোফায়েল চৌধুরী (২৩) বিপাশাকে কলেজে আসা যাওয়ার পথে ইভটিজিং করতো। এ ব্যাপারে তার অভিভাবকরা তোফায়েলের অভিভাবকের নিকট বিচারপ্রার্থী হলে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২৮ মার্চ দুপুরে ক্লাস শেষে কলেজের বারান্দায় আসলে তোফায়েলসহ বেশ কয়েকজন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সে চিৎকার শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মামলায় একই গ্রামের আফজলসহ ২/৩ জনকে আসামী করা হয়েছে। এদিকে ছাত্রীর পক্ষে কলেজ অধ্যক্ষ বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় আবেদন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com