বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে সাবেক সচিব ইকবাল খান চৌধুরী ॥ গাইড বই ও কোচিং ব্যবসা ছাত্র শিক্ষকদের মানসিক বিপর্যয় ঘটাচ্ছে

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ৭২৩ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ আদর্শবান শিক্ষক ও ছাত্রছাত্রীদের অনুসরণ ও অনুকরণ করে দেশ সমাজ বিকশিত ও আলোকিত হচ্ছে। বাজারের কিছু গাইড বই ও কোচিং ব্যবসা ছাত্র শিক্ষকদের মানসিক বিপর্যয় ঘটাচ্ছে। গতকাল বৃহস্পতিবার কয়েকটি শিক্ষ প্রতিষ্ঠান পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ ইকবাল খান চৌধুরী বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। পরিদর্শনকালে তার সঙ্গীয় ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
সাবেক সচিব সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সুফিয়া মতিন মহিলা কলেজ, বানিয়াচং সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, উপজেলা কম্পিউটার ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার, বানিয়াচং আইডিয়াল কলেজ, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মোনালিসা কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শন করেন।
বানিয়াচং মেধাবিকাশ উচচ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাবেক সচিব ইকবাল খান চৌধুরী বক্তৃতা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করেন। এ সময় প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ স্কুল উন্নয়নে আর্থিক সহযোগিতা চাইলে তিনি চাহিদার দ্বিগুণ প্রদানের আশ্বাস দেন। এ অনুষ্ঠানে এসএমসি সভাপতি ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, মতিউর রহমান মতি বক্তৃতা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পরিদর্শনকালে প্রশিক্ষণরত হাইস্কুলের শিক্ষকদের উদ্যেশ্যে বক্তৃতা করেন তিনি। আইডিয়েল কলেজে ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইউ.পি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া ও অধ্যক্ষ স্বপন কুমার দাশ বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com