বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিংহগ্রামে জোড়া খুন মামলার দুই আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে জোড়া খুন মামলার প্রধান দুই আসামীকে আটক করেছে সিআইডি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সিআইডি পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হচ্ছে পশ্চিম বুল্লা গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র আতাউর রহমান (৩০) ও মাজু মিয়ার পুত্র শাহীন মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ওই গ্রামে সংঘর্ষে কদম আলী ও বকুল মিয়া নামের দুই ব্যক্তি খুন হয়। ওই জোড়া খুনের মামলার অন্যতম আসামী হল আটক আতাউর ও শাহীন। তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে। এ ছাড়াও তারা শাহজাহান ও সাহেদ আলী হত্যা মামলার আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com