রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বিজয়নগরের মেরাশানী গ্রামের মাদক ব্যবসায়ীকে ২ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মতি মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে আদালতের বিচারক মাফরোজা পারভীন এ আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক চৌধুরী।
মামলার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের সোনা মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মতি মিয়া শায়েস্তাগঞ্জ মহলুল সুনাম বস্তার বাড়িতে মাদক বিক্রি করত। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ৫ পুড়িয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল এ দণ্ডাদেশ প্রদান করা হয়। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com