রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বাহুবলে মাদরাসা ছাত্র নিখোঁজ ৫দিনেও হদিস পাওয়া যায়নি

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নিখোঁজ হওয়া মাদরাসাছাত্র ইকবাল খান সুমেলের সন্ধান ৫দিনেও পাওয়া যায়নি। ছেলেকে হারিয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন তার মা। তিনিসহ পরিবারের অন্য সদস্যরা হন্যে হয়ে খুঁজছেন আর বিলাপ করছেন। এ বিষয়ে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়রিও করেছেন শিশুটির মা সাহেনা খাতুন দিলু।
বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের ওয়াহিদ খানের ছেলে ইকবাল খান সুমেল প্রায় এক বছর আগে শায়েস্তাগঞ্জের করিমপুর হাফিজিয়া মাদরাসায় ভর্তি হয়। মাদরাসার পাশেই তার মামা ফারুক মিয়ার বাড়িতে থেকে পড়ালেখা করত সে। ১৭ মার্চ বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান থাকার কারণে মাদরাসা থেকে ছুটি নিয়ে  আসে। ছুটি শেষে ২০ মার্চ বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু ওই দিনই সে আবার মামার বাড়ি গিয়ে সেখান থেকে কাপড় চোপড় নিয়ে বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে পড়ে। এর পর থেকে তার আর সন্ধান মিলছেনা। তাকে হারিয়ে শোকে কাতর হয়ে আছেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, তারা বিষয়টি জেনেছেন। ইতোমধ্যে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রিও করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সব স্থানেই তাকে খোঁজা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com