বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৭

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামীসহ ৭ জনকে আটক করেছে। গতকাল বুধবার রাতে সদর মডেল থানার এসআই ওমর ফারুক, সানা উল্লাহ, কৌশিক তালুকদার ও আব্দুল লতিফসহ সহ একদল পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। এ সময় শহরের রাজনগর এলাকার এতিমখানা সড়কের বাসিন্দা ফজর মোহাম্মদের পুত্র ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী স্বপন আহমেদ (৩০) কে আটক করে।
অপরদিকে বামকান্দি গ্রামের আব্দুল হেকিমের পুত্র হত্যা মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইদুর রহমান (৪৫) কে আটক করা হয়।
এ ছাড়াও চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পরোয়ানাভুক্ত ৫ আসামীকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com