বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় যুবক ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তির কুপিয়ে বাম হাতের আঙ্গুল ও মাথায় এলোপাতারি কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের করছা গ্রামে এ ঘটনা ঘটে। আহত লক্ষ্মণ বৈষ্ণব (৩৫) ওই গ্রামের মৃত মোহন বৈষ্ণবের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের লক্ষ্মণ বৈষ্ণবের সাথে নেপাল বৈষ্ণব ও গোলক বৈষ্ণবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়। কিন্তু কোন সুরাহা হয়নি। এরই জের ধরে বুধবার সকালে গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলায় লক্ষ্মণ বৈষ্ণবের বাম হাতের আঙ্গুল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায় আঘাত রয়েছে। তার শোরচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে নেপাল ও গোলক পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com