বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অজ্ঞান পার্টির কবলে পড়ে ২ যুবকের সর্বস্ব লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ১ যুবককে অজ্ঞান করে অটোরিকশাসহ সর্বস্ব লুট করে নিয়েছে প্রতারকচক্র। মুমূর্ষূ অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আফতাব আলীর পুত্র অটোরিকশা চালক আনোয়ার মিয়া (২৫) রিকশা নিয়ে শহরের ইনাতাবাদ এলাকায় আসে। এ সময় তাকে অজ্ঞান করে দুর্বৃত্তরা তার রিকশা নিয়ে চম্পট দেয়।
অপর দিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে সুমন মিয়া (২৬) নামের এক শ্রমিককে অজ্ঞান করে টাকা পয়সাসহ মালামাল লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। সে নোয়াখালী সদর উপজেলার ফরাজি গ্রামের কামাল মিয়ার পুত্র। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এর মাঝে সুমনের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com