মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে পাওনাদারের ঘুষিতে চা বিক্রেতা আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৪৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে মারাত্ম আহত হয়েছেন অমর বৈদ্য নামের এক চা বিক্রেতা। আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মরিয়ম সুপার মার্কেটের সামনে দীর্ঘদিন যাবত চা বিক্রি করে আসছেন পাঞ্জারাই গ্রামের হরেন্দ্র বৈদ্যর পুত্র অমর বৈদ্য। এরই সুবাদে পূর্ব পরিচয়ের সুত্র ধরে মরিয়ম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ডক্টর ডায়গনষ্টিক সেন্টারে কর্মরত ঝুমন মিয়ার কিছু টাকা লাভের মাধ্যমে অন্যত্র দিয়ে দেন অমর বৈদ্য। গতকাল বুধবার সকালে ঝুমন মিয়া তার লাভের টাকা অমর বৈদ্যর কাছে চাইলে তিনি সন্ধ্যায় এনে দিবেন বলে জানান। তা না মেনে কথা কাটাকাটির জের ধরে ঝুমন মিয়া নাকে ঘুষি মারলে অমর বৈদ্য মারাত্মক আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com