বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

সাটিজয়ারী সড়কে সিএনজি ট্রাক্টরে সংঘর্ষে ৪ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সিএনজি ও ট্রাক্টরে মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের কালাপুর নামক স্থানে এ  দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা সাটিয়াজুরী-চুনারুঘাট সড়ক অবরোধ করে অবৈধ ট্রাক্টর চলাচলের বন্ধের দাবি জানায়। খবর পেয়ে চুনারুঘাট থানার দারোগা প্রদীপ কুমার ঘটনাস্থলে গিয়ে সমাধানের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, গতকাল বিকালে মিরপুর থেকে চুনারুঘাটে আসার উদ্দেশ্যে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা (হবিগঞ্জ-থ-১১-৫৯৪৩) কালাপুর নামক স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা মাটি বুঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়।
আহতরা হল-মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের কমলা রাণী (২৩), দেবাংশু (৩০), দুর্ঘোস (৯) ও সিএনজি চালক মোঃ আলাউদ্দিন (২৮)। আহত ৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজক অবস্থায় দেবাংশু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com