মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে মেধা বৃত্তি পুরস্কার প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৫২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠান গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়ার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সমাজ সেবক মোঃ মকসুদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা আব্দালুর রহমান আব্দাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলী। আসাদ্দুজ্জামান লিটনের পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক আহামদ আলী, আঃ ছামাদ মাষ্টার, এবিএম আনোয়ার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, আব্দুল হান্নান, সফিকুল ইসলাম, কাজী ইকবাল, অঞ্জন কুমার দেব, এমদাদুল হক মিলন, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, আমেনা খাতুন জুনু, সৈয়দা আকলিমা, নুরুন্নাহার বেগম, মোছাঃ ন্সারিন আক্তার, মোঃ সেলিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নে বিভিন্ন বিদ্যালয়ের ৪৬ জন ছাত্র-ছাত্রীর মাঝে মেধা বৃত্তি পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা সূচক ক্রেস্ট দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com