মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে দুই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে জায়গা দখলের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬
  • ৭১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জে দুই আওয়ামীলীগ নেতা জাল-জালিয়াতির মাধ্যমে এক নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রেসক্লাবে এক সংবাদসম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামের আব্দুর রউফের ছেলে আবুল কাশেম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের দক্ষিন ওমরপুর মৌজার ১০ শতক জায়গার মালিক ধনাই উল­াহ নামে এক ব্যক্তি। তার কোন পুত্র সন্তান না থাকায় জায়গার মালিক হন কাশেমের মা। কিন্তু জায়গার উপর কুনজর পড়ে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক চৌধুরী ও তার মেয়ে সুইটি চৌধুরীর।
জাল দলিল তৈরী করে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে আবুল কাশেম বাদী হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী ও তার কন্যা সুইটি চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করলে আদালত থেকে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জাড়ি হয়। কিন্তু পুলিশ রহস্যজনক কারনে আসামীদের গ্রেফতার করেনি।
তিনি বলেন, ‘আমি নিরীহ হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে আমার নানা’র সম্পত্তি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে তারা।’ পরবর্তীতে, এমদাদুল হক চৌধুরী তার সহযোগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ফরহাদ আহমেদ তার পিতার নাম ইদ্রিছ আলী পরিবর্তন করে ধনাই উল­াহ নাম লিখে সম্পত্তিতে ভাগ বসানোর ষড়যন্ত্র করে আসছে। ফরহাদ জাল দলিলের মাধ্যমে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি নবীগঞ্জ সহকারী কমিশনার ভূমি তদন্ত করে মিথ্যা হিসেবে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ফরহাদ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে মামলাটি দুদকের কাছে প্রেরণ করা হয়। দুদক মামলাটি তদন্ত করে কোন সত্যতা না পেয়ে মামলাটি খারিজ করে দেন। এর পর থেকে এমদাদুল হক চৌধুরী, ফরহাদ আহমেদ আমার পেছনে উঠে পড়ে লাগে। আমার জায়গা দখলের পাশাপাশি আমাকে বিভিন্নভাবে নাজেহাল করছে। তারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পাচ্ছেন না কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com