বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ৪ শিশু হত্যাকাণ্ড সালেহ আহমেদকে রিমান্ড শেষে কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০১৬
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সালেহ আহমেদকে ২ দিনের রিমান্ড শেষে করাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ৩ মার্চ অপর একটি আদালত সালেহ আহমেদের ২ দিন  রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে মোট ৭ জনকে। প্রসঙ্গত, গত ১২ ফেব্র“য়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্র“য়ারি গ্রামের অদূরে একটি খালি জায়গা থেকে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭ জন গ্রেফতার হয়েছে। ইতিমধ্যে ঘটনার মূলহোতা আব্দুল আলী বাগালের দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া এবং তার অন্যতম সহযোগি হাবিবুর রহমান আরজু ও সাহেদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com