বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পুলিশের হাতে চালক লাঞ্ছিতের প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া চেক পোষ্টে গাড়ী থামিয়ে যান বাহন তল্লাশীর নামে চাদাঁবাজি ও এক চালককে মারপিট করার ঘটনায় মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে থানার ওসি মোল্লা মুনির হোসেন ঘটনাস্থলে পৌছে বিক্ষুদ্ধ শ্রমিকদের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। মাধবপুর ট্রাক লরি সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম বাদলের অভিযোগ সোমবার দুপুরে পিকআপ চালক রুহুল আমিন মাধবপুর আসার পথে আন্দিউড়া চেক পোষ্টে গেলে কর্তব্যরত পুলিশ গাড়ী থামিয়ে তার কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা করে। এ সময় পুলিশ তার  কাছে ৫শ টাকা দাবি করে। রুহুল আমিন টাকা দিতে রাজি না হলে পুলিশ চালককে থাপ্পর মারে। এ সংবাদ পেয়ে শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে মাধবপুর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মুনির হোসেন জানান, কাগজ পত্র দেখতে চাইলে স্থানীয় চালকরা কাগজপত্র দেখাতে রাজি হয়নি। এ নিয়ে ভুল বুঝাবুঝি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com