সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে রেল জংশন এলাকায় নেশায় আসক্ত হচ্ছে শিশু-কিশোররা

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ওভার ব্রীজ ও রেল লাইনের আশপাশে চলে রমরমা মাদক ব্যবসা। দুপুরে ওভার ব্রীজের উপরে বসে ৪ মাদকাসক্ত শিশু সেবন করছে ডেন্ডি আঠা। মাদকাসক্ত কথা শুনতেই কত জঘন্য না মনে হয়। মাদক সেবনে বড়দের পাশাপাশি শিশুরাও জড়িত। ডেন্ডি বলা হচ্ছে জুতার আঠা। এই আঠা ব্যবহার করা হয় জুতা বা চামড়া জোড়া লাগানো। সেই আঠা ব্যবহার করছে মাদকাসক্ত শিশু টোকাইরা। বেশির ভাগ এই পথ শিশুরা ডেন্ডি আঠা সেবন করে থাকে।
এই মাদকাসক্ত শিশুদের বাড়ি ঘর রেল জংশন বা রেল লাইনের পার্শ্বে। সার্বক্ষনিক জংশনের আশ পাশ দিয়ে ঘোরা ঘুরি করে। আর ফাক বুঝে ট্রেন যাত্রীদের ব্যাগ, মানিব্যাগ ও যাত্রীদের পা চেপে ধরে টাকা আদায় করে। সারাদিনে যে টাকা পায় তা ডেন্ডি আঠা কিনে একসাথে ৪/৫ জন বসে নেশা সেবন করে। এদের কারনে রেল জংশনে সাধারনণ যাত্রীরা অতিষ্ঠ।
জানা যায়, এদের কোন ঠিকানা না থাকায় এরা রেল জংশনে পড়ে থাকে। এই শিশু কিশোররা মাঝে মধ্যে কাগজ, পলিথিন, ছেড়া ব্যাগ ইত্যাদি সংগ্রহ করে ভাঙ্গারি ব্যবসায়ীদের দেয়। ব্যবসায়ীদের কাছে কিছু টাকা পেলে দৌড়ে চলে যায় আঠা কিনতে। আর পলিথিন যোগার করে তার মধ্যে আঠা ঢেলে মরণ নেশা সেবন করে। বাংলাদেশে এখন বহুল আলোচিত মাদক হলো-ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন ও গাঁজা। এসব নেশার পাশাপাশি বাড়ছে ডেন্ডি আঠা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com