সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ২০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ২০ জন আহত হয়েছেন। আহত দুইজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ১০ টা পযর্ন্ত তিন দফা নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আহাদ মিয়া, সিরাজুল ইসলাম, সমসু মিয়া, হেলাল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিজগাঁও গ্রামের মনির হোসেনের পুত্র করিম হোসেন সেলিম ও একই গ্রামের শমসু মিয়ার পুত্র আহাদ মিয়ার মধ্যে রাফেল ড্রর পুরষ্কার নিয়ে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসুটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাসুদউজ্জামান মাসুক জানান, একই গ্রামের দুই যুবকের মধ্যে রাফেল ড্রর পুরষ্কার নিয়ে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com