মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ভাড়া না দিয়ে উল্টো সিএনজি চালককে প্রহার

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে পল­ী বিদ্যুত সমিতির পরিচালক পদে এক প্রার্থীর হাতে প্রহৃত হয়েছেন এক সিএনজি চালক। প্রহৃত সিএনজি চালক হলেন-করগাও ইউপির পাঞ্জারাই গ্রামের সিএনজি চালক আব্দুল হাদী। প্রহারকারী হলে একই গ্রামের লেবু আহমদে জেবু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ পল­ী বিদু্যুৎ সমিতির ১৩ নং নবীগঞ্জ এলাকার পরিচালক পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেনলেবু আহমেদ জেবু। নির্বাচনী প্রচারণা কাজে তিনি আব্দুল হাদীর সিএনজি ভাড়া করেন। গত রবিবার বেলা আড়াইটা থেকে রাত দেড়টা পর্যন্ত তিনি নির্বাচনী এলাকায় প্রচরণা করেন। বাড়িতে ফিরে পরদিন সোমবার গাড়ী ভাড়ার টাকা দিবেন বলে চালক হাদীকে বিদায় করে দেন। ওই দিন তাকে না পেয়ে গত বুধবার নবীগঞ্জ শহরের মরিয়ম সুপার মার্কেটের একটি লন্ড্রির দোকানে পেয়ে লেবু আহমেদ জেবুর কাছে সিএনজি চালক হাদী গাড়ী ভাড়া বাবত ২ হাজার টাকা দাবী করেন। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে টাকা না দিয়ে চালককে উল্টো হুমকী দেন। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাদীকে প্রহার করা হয়। পরে প্রাণ ভয়ে হাদী টাকা না নিয়ে চলে আসে। বিষয়টি স্থানীয় মেম্বার ও মুরুব্বীয়ানদের নিকট বিচার প্রার্থী হন হাদী। কিন্তু দু’দিন অতিবাহিত হলেও টাকা পাচ্ছেননা চালক। গ্রামবাসী ও প্রহৃত সিএনজি চালক জানান, উক্ত লেবু ওরপে জেবু ২০০২ইং সালে পাঞ্জারাই গ্রামের সফিক হত্যাকাণ্ডের ঘটনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। উচ্চ আদালতে আপিলের মাধ্যমে তিনি জামিনে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com