বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

২নং পুল বাইপাস সড়কে যুবতীর শ্লীলতাহানির চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের ২নং পুল বাইপাস সড়কে তাছলিমা (২০) নামের এক যুবতীর শ্লীলতাহানির চেষ্টা করেছে একদল লম্পট। এ সময় তাকে প্রহার করে টাকা পয়সা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাছলিমা সদর উপজেলার নিশাপট গ্রামের জনৈক ব্যক্তির কন্যা। গতকাল সে তার আত্মীয়ের বাড়ি থেকে প্রধান সড়কে আসার পথে ২নং পুল বাইপাস সড়কে পৌছলে বহুলা গ্রামের মৃত মোতালিব মেম্বারের পুত্র সাইফুর (২২) ও একই গ্রামের আলামিনসহ ৩ থেকে ৪ যুবক তাকে জোরপুর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় সে চিৎকার করলে তাকে মারধর করে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com