শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ \ ২০ যাত্রী আহত

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৯৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের সুশান ফিলিং ষ্টেশনের সামনে মঙ্গলবার রাত ১০টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কর্মপক্ষে ২০জন আহত হয়েছে। এ সময় মহাসড়ক প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে। ফলে রাস্তার দু’পাশে শতশত গাড়ী আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-ওই দিন রাত ১০টার দিকে আটশরি ঔরষ থেকে কুলাউড়া গামী যাত্রীবাহী একটি বাস ও বিপরীত থেকে বালু ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬৫১৫৭)’র মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায়। দূঘর্টনার ফলে মহাসড়ক বন্ধ হয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় ৩০ মিনিট পর যান চলাচল শুরু হয়। গুরুতর আহত অবস্থায় কুলাউড়া আলীনগর গ্রামের তেরাবান বিবি (৭০) কোরবান আলী (৫০) শামীম আজাদ (১৬) ফরিদ মিয়া (২৮) গিয়াস মিয়া (৫৫) মোবারক মিয়া (৫৫) ফারুক মিয়া আহম্মদ (৪৫) সাহেদ আলী (৫০) আঃ হাই মিয়া (৩৮) উস্তার মিয়া (৪৬) হাওয়াবুন বেগম (৫০) জয়নাল আবেদীন (১৮) মাসুক মিয়া (৫৫) আহম্মদ আলী(৩৫) খোজেদা বেগম (৫৫) সোহেল মিয়া (৩৪) রহিম মিয়া (৪০) আজাদ মিয়া (৪০) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’এ ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com