সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জে স্বামীর বাড়িতে সেলিনা (৩৫) নামে ৩ সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার রসুলপুর গ্রামের সজলু মিয়ার স্ত্রী। মৃতের পরিবার সুত্রে জানা যায়, ১০ বছর আগে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধল গ্রামের রউফ মিয়ার কন্যা সেলিনা খাতুনের সাথে সজলুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সজলু বিভিন্ন কারণে সেলিনাকে নির্যাতন করতো। এক পর্যায়ে তাদের কোলজুড়ে ৩ সন্তানের জন্ম হয়। এরপরও সেলিনার উপর নির্যাতন বন্ধ হয়নি। গত সোমবার বিষাক্রান্ত অবস্থায় সেলিনা ছটফট করতে থাকে। স্বামীর বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেলিনা মারা যায়। এসআই আবুল কাশেম সুরতহাল রিপোর্ট তৈরি করে গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com