সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হাসপাতালে অন্তঃসত্ত¡া গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাটে এক অন্তঃসত্তা মহিলার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে স্বামীর বাড়ির লোকজন হাসপাতালে লাশ ফেলে আত্মগোপন করেছে। মৃত গৃহবধুর পরিবারের অভিযোগ, এক বছর আগে উপজেলার রাজারবাজার গ্রামের মৃত বাদল সরকারের কন্যা শারতি রাণী (২০) এর সাথে একই উপজেলার ধামপুর গ্রামের সজল সরকারের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য সজল প্রায়ই শারতিকে শারিরীকভাবে নির্যাতন করতো। এক পর্যায়ে সে অন্তঃসত্তা হয়ে পড়ে। এতেও বন্ধ হয়নি তার উপর নির্যাতন। গত সোমবার  রাতে অসুস্থ অবস্থায় শ্বশুর বাড়ির লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে সে মারা যায়। এদিকে হাসপাতালে তার লাশ রেখে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। এসআই কৌশিক তালুকদার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com