বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৫ শ্রমিক আহত

  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪০৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় ১৫ জন মাটিকাটা শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে জসিম (১৮) নামের এক শ্রমিককে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৮জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান চিকিৎসা প্রদান করা হয়েছে। অন্যান্যদের মধ্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের মাটিকাটার শ্রমিকরা গত রবিবার সকালে মাটিকাটার কাজে টাক্টরের দিয়ে যাওয়ার পথে শহরের গৌরমইলার ব্রীজে টাক্টরটি উল্টে খাদে পড়ে গেলে উলে­খিত সংখ্যাক লোক আহত হন। আহতদের মধ্যে জুয়েল মিয়া (২২), সুহেল মিয়া (২০), সফিকুল মিয়া (২৬), ছালিক মিয়া (২০), সোহাগ (১২), তানভির (২১), পিন্টু পাল (১৫) ও আলমগীর (২০) কে নবীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জসিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যানদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com