শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বহুলায় ফুটবল খেলার মাঠে ধান শুকানো নিয়ে সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা ফুটবল খেলার মাঠে ধান শুকানোকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে একদল যুবক ফুটবল খেলতে গেলে একই গ্রামের আব্দুল কাইয়ুম সেখানে ধান শুকাতে যায়। এ নিয়ে মনু মিয়ার সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় মনু মিয়া (২০), উজ্জল (১২), সুজন (১৮), আছমা (২২), আব্দুলা (৫০), আব্দুল কাইয়ুম (৩২) ও আব্দুল মতিন (৭০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com