বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাউসা ইউপি আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ তৌহিদ মিয়া আর নেই জানাযার নামাজে হাজারো মানুষের ঢল

  • আপডেট টাইম শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ তৌহিদ মিয়া (ড্রাইভার) আর নেই। গত বৃহষ্পতিবার রাত ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকাল ৩টায় বাউসা গ্রামের ঈদগাহ ময়দানে মরহুমের বিশাল জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, মরহুমের চাচাতো ভাই শাহ্ মোঃ নুর মিয়া। এতে ইমামতি করেন শাহ্ নজির আলী। জানাযার নামাজে অংশগ্রহন করেন বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বাউসা ইউপি বিএনপির সভাপতি মোঃ কাউছার আহমেদ, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাবেক উপজেলা ছাত্রলীগে নেতা লন্ডন প্রবাসী আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুর রহমান মজিদ, ৪নং ওয়ার্ড মেম্বার আল-হেলার আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আব্দুল মুহিদ দুলু, উপজেলা স্বেচ্ছাসেবকদলনেতা এস.এম নজরুল ইসলাম, উপজেলা কৃষলীগের সভাপতি শেখ শাহানুর আল ছানু, বাউসা যুব সংঘের সাধারণ সম্পাদক আলী হাছান লিটন, ধুলচাতল তাজিয়া মোবশ্বিরিয়া আলিম মাদ্রসা গভর্নিং বডির সদস্য ও বাউসা ইউপি উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com