শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে পাইকপাড়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন\্ হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছেন সুপ্রীমকোর্টের বিচারপতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে পাইকপাড়া আলী আজগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নিবার্চনের উপর দেয়া হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছেন সুপ্রীমকোর্টের মহামান্য বিচারপতি। অভিবাবক প্রতিনিধি আব্দুল আলী সুপ্রীমকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলে গত ৭ ফেব্র“য়ারী হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বাতিল করা হয় এবং আগামী ১০ মার্চ এ বিষয়ে শুনানী হবে বলে আদেশে জানানো হয়। এর ফলে নির্বাচিত ম্যানেজিং কমিটির কার্যক্রমে আর কোন বাধা নেই।
গত ১৭ ডিসেম্বর ২০১৫ তারিখে পাইকপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পরাজিত প্রার্থী আজগর আলী মাননীয় হাইকোর্টের একটি শাখায় নির্বাচনের ফলাফলের উপর স্থগিতাদেশ চেয়ে রিট পিটিশন দাখিল করেন। এরই প্রেক্ষিতে ২২ ডিসেম্বর নির্বাচনী ফলাফলের উপর স্থগিতাদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক। পরে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের পক্ষে আজগর আলী মহামান্য সুপ্রীমকোর্টের একটি শাখায় অপর একটি রিট পিটিশন দায়ের করলে গত ৭ ফেব্র“য়ারী সুপ্রীমকোর্টের মহামান্য বিচারপতি হাই কোর্টের দেয়া স্থাগিতাদেশ বাতিল করেন এবং আগামী ১০ মার্চ এ বিষয়টি শুনানী দিন ধার্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com