বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভাল-জেলা প্রশাসক সাবিনা আলম

  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আমরা সমস্যা সৃষ্টি হলে প্রতিকারের উদ্যোগ নেই, অসুস্থ হলে হাসপাতালে যাই। তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভাল সেটা ভুলে গেলে চলবে না। গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জের জেলা প্রশাসকের সভা কক্ষে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এলসিবিসিই)-এর কর্মসূচীর আওতায় ত্রৈমাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভায় জেলা প্রশাসক সাবিনা আলম সুচনা বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, জন্ম নিবন্ধন, শিশু শ্রম, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন কার্যক্রমে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহŸান জানান। স্বচ্ছল ব্যক্তিদের স্বাস্থ্য সম্মত লেট্টিন নির্মাণে উদ্বুদ্ধ করতে হবে। অন্যথায় নোটিশ দিয়ে ইউএনও এবং ইউপি চেয়ারম্যানদের মোবাইল কোর্ট করার নির্দেশ দেন। এ সময় বানিয়াচঙ্গের ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন স্কুলে ছাত্র-ছাত্রী উপস্থিতিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের সুফলের ভূয়সী প্রশংসা করে সকল ইউপিকে অনুসরন ও অনুকরণের আহŸান জানান।
স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এর পরিচালনায় স্ব-স্ব বিভাগে এলসিবিসিই কর্মসূচীর অগ্রগতি বিষয়ে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ রাশেদুল ইসলাম, বানিয়াচং সদর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, ডিডি সমাজসেবা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, ডিপিইও মোঃ সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, ডিএফ এবিএম মাহবুবার রহমান, জেলা এলসিবিসিই অফিসার বিশ্বজিৎ দত্ত ও দেবাশীষ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com