রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৫২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে \ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও ঝাকজমক পূর্ণভাবে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখা’র নির্বাচনকে সামনে রেখে গত সোমবার বিকালে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী মাসুদুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্র“য়ারী শিক্ষক সমিতির নির্বাচন। গতকাল মঙ্গলবার মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। ১১ ফেব্র“য়ারী মনোনয়নপত্র জমা, একই দিন বাছাই এবং ১২ ফেব্র“য়ারী প্রত্যাহার ও একই দিন সন্ধ্যায় বৈধ প্রার্থীর তালিক প্রকাশ করার কথা রয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৯ পদে নির্বাচন অনুষ্টিত হবে। এতে ৮ শত ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজসহ নবীগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সবাই বদ্ধপরিকর। তফসিল ঘোষনা অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী নির্বাচন কমিশনার গৌতম কুমার চৌধুরী, রুহুল আমীন, তফাজ্জুল হক, তপন পাল, লাভলী বেগম, শিরীন ফাতেমা, আজিজুর রহমান চৌধুরী, শিক্ষক দিপ্তেন্দু নারায়ন রায়, শামীম আহমদ চৌধুরী, গোলাম রব্বানী, কৃপেশ চন্দ্র দাশ, মোঃ রুবেল মিয়া, বিপুল দেব, সাদিউর রহমান, আব্দুল ওয়াহিদ লাভলু, শাহীন বখত, গৌতম দে ও লোমেশ দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com