শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি ব্যবহার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৪৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন শিক্ষা কমিটি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। গতকাল সোমবার দুপুরে রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকের সঙ্গে মোবাইলে খোঁজ খবর নিয়ে নিয়মিত স্কুলে উপস্থিত অভিভাবকদের নিশ্চয়তা নিয়েছেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক ও ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এ সময় রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি রায়, সহকারী শিক্ষক রীতা রায়, খালেদা বেগম, দীপ্ত রায়, নাজমা খাতুন, বিজয়া মজুমদার, ফাতেমা আক্তার সুমী, শেফালী আক্তার, বিলকিছ চৌধুরী ও সুমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।
পরে চেয়ারম্যাম মমিন আজ মঙ্গলবার রায়েরপাড়া স্কুলে অনুষ্ঠিতব্য মা-সমাবেশে শিক্ষার্থীর মা-দাদীর উপস্থিতি নিশ্চিত করতে মোবাইলে কথা বলেন এবং ভয়েজ মেইল ও ম্যাসেজ দিয়েছেন। বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার তথ্য প্রযুক্তির ব্যতিক্রম উদ্যোগের বিষয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা আনছার আলী জানান, ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের  ছাত্র-শিক্ষক অভিভাবকদের শ্রেণিভিত্তিক মোবাইল নাম্বার চেয়ারম্যান স্যার ইউনিয়ন তথ্য ভান্ডারে নিয়ে এসেছেন। ইউ.পি অফিস থেকে ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতি সংগ্রহ করে তাৎক্ষনিক অভিভাবকদের সাথে কথা বলা ও ম্যাসেজ দেয়ার কার্যক্রম নিয়মিত পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com