রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ কর্মসূচি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ রেলের ভাড়া বৃদ্ধির সুপারিশের প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল সোমবার ১১ টায় শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচির পূর্বে শায়েস্তাগঞ্জ শহর এবং রেল স্টেশনে প্রচার পত্র বিলি করা হয়। বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এনামুল ইসলামের  পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সদস্য মিজানুর রহমান, বৃন্দাবন কলেজ  শাখার আহবায়ক জসিম উদ্দিন, মুরাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রেলখাতে লোকসান কমানো ও যাত্রীসেবা মান বাড়ানোর নামে রেলের ভাড়া বৃদ্ধির যে সুপারিশ করা হয়েছে তা অযৌক্তিক। এ রকমভাবে ২০১২ সালেও যাত্রীসেবা মান বাড়ানোর নামে রেলের ভাড়া বাড়ানো হয়েছিল। তখন যুক্তি দেখানো হয়েছিল যে, রেলের বার্ষিক ৮’শ কোটি টাকার লোকসান রোধ এবং যাত্রী সেবার মান বৃদ্ধি করা হবে। কিন্তু গত ৪ বছরের বাস্তব চিত্র হলো রেলের যাত্রী সেবার মান যেমন কমেছে তার সাথে সাথে বাৎসরিক লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯’শ কোটি টাকা। ফলে যাত্রী ভাড়া বৃদ্ধি করে রেলের আধুনিকায়ন কিংবা সম্প্রসারণ অথবা লোকসান কোনটার ই সমাধান সম্ভব নয়।
নেতৃবৃন্দ অবিলম্বে রেলের ভাড়া বৃদ্ধির প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার জন্য এবং এর বিরুদ্ধে জনগণকে সোচ্ছার হওয়ার আহŸান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com