শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা পোস্টাল ইডি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির দাবীতে কর্মসুচী পালন

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৮৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ সারা দেশের ন্যায় বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখা কর্মচারীদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর নির্দেশনায় এ কর্মসুচী পালন করা হয়েছে। গতকাল রোবাবার হবিগঞ্জ প্রধান ডাক অফিসের সভাকক্ষে আলোচনা সভা বাংলাদেশ পোস্টাল ইউনিয়ন কর্মচারী জেলা শাখার সভাপতি শে ই ম আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শহীদ এর পরিচালনায় এ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন ৮টি থানার কর্মচারী যথাক্রমে আব্দুল মালেক, ডাঃ আহাদ, আকলিমা আক্তার মেম্বার, আব্দুর রাজ্জাক, রাকেশ চন্দ্র দাস, অজিদ রায়, কাউছার উদ্দিন চৌধুরী, নুরুল হক, সাইফুল ইসলাম, আবুল খায়ের, ভলো চন্দ্র সরকার, প্রদীপ আচার্য ও ভোলু রানী আচার্য প্রমুখ। সভায় বক্তরা বলেন, সরকার ইডি কর্মচারী ইউনিয়নের সম্মানী ভাতা সর্ব নি¤œ ৫ হাজার এবং সর্বোচ্চ ৭ হাজার ৫শত টাকা বৃদ্ধি না করলে সারা দেশের ন্যায় হবিগঞ্জের ৪১৩ জন কর্মচারীরা বৃহত্তর আন্দোল গড়ে তুলবে। বক্তরা আরও বলেন বার্ষিক উৎসব ভাতা, দুই মাসের সম্মানী ভাতার পরিমানে প্রত্যেক ঈদে একটি করে উৎসব ভাতা প্রদানের দাবী জানান। তারা বলেন আমাদের সকলের অন্য কোন সুযোগ সুবিধাও নেই। আমাদের বর্তমানে যে বেতন প্রদান করা হয় তা দিয়ে সংসারের খরচ চালানো খুবই কষ্ট কর। আগামী ২৯ ফেব্র“য়ারীর মধ্যে দাবী পূরণ না করলে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশের সকল ডাকঘরের ইডি কর্মচারীগন দাবী আদায়ের লক্ষে লাগারতার কর্মবিরতি পালন করা হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত ই-সেন্টারের সকল শাখা ডাকঘরের সার্ভিস বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com