মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে এক রাতে দুই বাড়ী ডাকাতি \ ৬ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা লুট

  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে একই রাতে দু’টি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৬ ভরি স্বর্ণালংকার, ১ লাখ টাকা, ৪টি মোবাইলসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে শংকরপুর  গ্রামের সৌদি প্রবাসী তাজুদ মিয়া ও একই গ্রামের হাজ্বী শাহ রমজান মিয়ার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে শংকরপুর গ্রামের সৌদি প্রবাসী তাজুদ মিয়ার বাড়ীতে ৮/১০ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাত দল গ্রীল ভেঙ্গে বাসায়  ঢুকে গৃহবধু সাজনা বেগমকে গলায় ছুরি ধরে নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্নালংকার ও ২টি মোবাইলসহ দামী মালামাল নিয়ে যায়।
অপর দিকে, ওই রাতেই ডাকাতদল একই গ্রামের হাজ্বী শাহ রমজান মিয়ার বাড়ির পেছনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে শাহ রমজান মিয়ার ছেলে রবিউলকে হাত-পা বেধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ২ টি মোবাইল সহ মালামাল নিয়ে যায়। পাহারাদার ডাকাতবাহী মাইক্রোবাস আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শাহ রমজান মিয়ার ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ লুৎফুর রহমান জানান, থানা পুলিশে খবর দেয়া হয়ছে এবং অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com