বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে বাস চাপায় শিশু নিহত \ মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবল উপজেলার মিরপুর এলাকায় বাস চাপায় জিসান মিয়া (৭) নামে একটি শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মিরপুর (মাছ বাজার) এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জিসান মিয়া চুনারুঘাট উপজেলার দুর্গাপুর (নোয়াগাঁও) গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘন্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, নিহত জিসান মিয়া উপজেলার মিরপুর বাজার সংলগ্ন রূপশংকরপুর গ্রামে মামা দরবেশ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে খেলাধুলা করার এক পর্যায়ে মনের অজান্তে মহাসড়কে উঠে পড়লে হবিগঞ্জ-সিলেট সিলেট এক্সপ্রেস পরিবহাণের একটি সিলেটগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-২৯০৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘাতক বাসটিকে পুটিজুরী বাজারে আটক করে পুলিশ।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে পৌছে জিসানের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com