বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গভীর রাতে টায়ার জ্বালিয়ে পুলিশের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ শহরে পুলিশের বিরুদ্ধে গতকাল বুধবার দিবাগত গভীর রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে মিনি বাস ও ট্রাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় আড়াআড়ি করে বাস ও ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই রাত প্রায় সাড়ে ১১ টার দিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বাতেন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ শহরের নতুন বাজার এলাকায় রাস্তায় দাড়ানো অবস্থায় ৫/৭ টি বাস ও ট্রাকের আলপিন দিয়ে বাতাস (পাম্প সাইড) ছেড়ে দেয়। এ খবর স্থানীয় শ্রমিকদের মধ্যে জানাজানি হলে গভীর রাতে শ্রমিকরা জড়ো হয়ে শহরের নতুন বাজার এলাকায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা অফিসার ইনচার্জ (ওসি) অপসারণ দাবী করে মিছিল দেয়। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শহরের ত্রিমূখী রাস্তার উপর আড়াআড়ি করে বাস ও ট্রাক দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে। ফলে ওই সড়ক গুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।  শ্রমিক নেতা আব্দুল আউয়াল, আব্দাল করিম অভিযোগ করেন, নতুন বাজার এলাকায় প্রায়ই রাতে ড্রাইভারগণ রাস্তার এক পাশে গাড়ী দাড় করিয়ে রেখে বাড়ি চলে যায়। কিন্তু পুলিশ বিনা কারনে দাড়ানো গাড়ী গুলোর টায়ার পেরাগ দিয়ে বাতাস ছেড়ে পাম্প সাইড করে দেয়। এই অন্যায়ের প্রতিবাদেই তাদের বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার শ্রমিকদের জরুবী মিটিং হওয়ার কথা রয়েছে। ওই মিটিংয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী কর্মসুচী দেয়া হবে বলেও জানান শ্রমিক নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com