বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে হবিগঞ্জের বাস চাপায় স্কুল ছাত্রী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় বাসের চাপায় সুমা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুমা আক্তার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের সাব্বির মিয়ার কন্যা এবং আকবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সুমা সকালে স্কুল থেকে বের হয়ে পটেটো চিপস কেনার জন্য দোকানে যায়। চিপস কিনে ফেরার পথে রাস্তা পারাপারের সময় (রাজশাহী মেট্রো-ব-১১-০০৩৭) হবিগঞ্জ বিরতীহীন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, বাস চালক ইব্রাহিম (৩৫) সহ চালককে আটক করা হয়েছে। চালক ইব্রাহিম হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা। বর্তমানে সে শ্রীমঙ্গল উপজেলার সদরের বাড়াউড়া এলাকায় বসবাস করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com