বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পারষ্পরিক শিখন কার্যক্রমে অভিজ্ঞতা বিনিয়ম সফরে নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি দল হবিগঞ্জে

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ এলজিএসপি-২ এর আওতায় পারষ্পরিক শিখন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ৩৪ সদস্যের একটি টিম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন ও চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন পরিষদে অভিজ্ঞতা বিনিময় করেন। নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল কাদিরের নেতৃত্বে এ অভিজ্ঞতা বিনিময় সফরে উপজেলা প্রশাসনের ১০ জন কর্মকর্তা যারা বিজিসিসি’র সদস্য, ১০ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১৪ জন ইউনিয়ন পরিষদ সচিব অংশগ্রহন করেন। এ অভিজ্ঞতা বিনিময় সফরে সমন্বয়ের দায়িত্ব পালন করেন এলজিএসপি-২ এর ঢাকা জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। অভিজ্ঞতা বিনিময় সফরে আসা নবাবগঞ্জ উপজেলার প্রতিনিধি দলকে পুটিজুরী ও দেওরগাছ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব ও ইউপি সদস্যদের সাথে এলজিএসপি-২ সহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম, গ্রাম আদালত পরিচালনা, নাগরিক সেবা ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুর রউফ। নবাবগঞ্জের প্রতিনিধি দলটি হবিগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পাশাপাশি মৌলভীবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে অভিজ্ঞতা বিনিময় ও সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com