বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুরে দু’দলের ভয়াবহ সংঘর্ষে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জমিতে ধান রোপনকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাটুরা গ্রামের ফজল মিয়ার সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য খলিলুর রহমান ছুট্টো মিয়ার লোকজনদের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরের দিকে ছুট্রো মিয়ার বাড়ির নিকট ফজল মিয়া তার জমিতে ধান রোপন করতে গেলে ছুট্রো মিয়ার লোকজন বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়।
আহতদের মধ্যে হাকমত (২৮), হুকুম আলী (২৬), বিল­াল (২৬), আব্দুল কাদির (১৮), খোরশেদ (২০), হাকিম (১৯), মতিন (৩০), মজিদ (৩৫), জলিল (৪০), মাফিয়া (৩৫) ফরাশ উদ্দিন (৩০), সফর আলী (৩৪), সোহেল মিয়া (২০), আয়নাল (১৮), নুরুল ইসলাম (৪৫), মোজাহিদ (১৮), জাহিদ (১৭), ফজলুল হক (২৬), সাদ্দাম (২৫), তোফায়েল (১৬), শুক্কুর (২০), জিয়া উদ্দিন (২৮), রুবেল (৩৮), আলী আকবর (৩৫), আব্দুল আজিজ (৩০), জাহাঙ্গীর আলী (২৫), আক্কল আলী (১৭), জাফর (৩২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের ব্রাহ্মনবাড়িয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোল­া মনির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরিস্থিতি এখন শান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com