মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে দিনে দুপুরে ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার ২ মাছ ব্যবসায়ী গতকাল সকাল ১০টার দিকে শহরের গার্নিংপার্ক এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারান।
জানা যায়, বানিয়াচং উপজেলার আইরামোগড় এলাকার ২ মাছ ব্যবসায়ী সকালে মাছ বিক্রি করে বাড়ি যাবার সময় ওই এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের মধ্যে ১জনকে ছিনতাইকারীরা মারধরও করে। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মৎস্য ব্যবসায়ীরা হলেন- বানিয়াচং উপজেলার আইরামোগড় এলাকার হরিপদ বাবুর পুত্র ওকিল বাবু (৩০), অপর জন একই এলাকার মৃত নব্দীপ দাশের পুত্র আনন্দ মোহন দাশ (৩৫)।
তারা জানান, ভোর সকালে তারা মাছ বিক্রী করে ব্যাংকে জমা রেখে কিছু টাকা নিয়ে বাড়ি যাবার সময় এ ঘটনাটি ঘটে। এ সময় ওকিল বাবুর কাছে থাকা ১টি মোবাইল ও ২২০০ টাকা এবং  আনন্দ মোহন দাশ এর কাছে থেকে ১০ হাজার ২শ টাকা ও ১টি মোবাইল ছিনতাইকারীরা নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com