বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পিপি সিরাজুল হক চৌধুরীর স্থগিতাদেশ বাতিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরীর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ স্থগিত হওয়ার আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসাইন জিতুকে পুণর্বহালের জন্য হাইকোর্টের দেয়া আদেশও  বাতিল করা হয়। গতকাল বুধবার দুপুরে সুপ্রীম কোর্টের চেম্বার জজের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।
বুধবার চেম্বার জজের কাছে অ্যাডভোকেট সিরাজুল হকের পক্ষে আবেদন করেন এ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আমিন উদ্দিন আহমেদ। আবেদনে বলা হয়, পিপি পদে নিয়োগ লাভের জন্য বয়স কোন বাধা নয়। সরকার যে কোন আইনজীবিকে পিপি পদে নিয়োগ প্রদান করতে পারে। বিচারক এই যুক্তি গ্রহণ করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করেন।
এই আদেশের ফলে হবিগঞ্জের পিপি হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী। পাশাপাশি আকবর হোসেন জিতুকে পিপি পদ থেকে অব্যাহতি দেয়ার আদেশ ও পুণর্বহাল থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com