বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিজামপুরে বাড়ি পোড়া মামলায় গ্রেফতারকৃত আসামী কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার বটতলা গ্রামে বাড়ি পোড়া মামলার প্রধান আসামী মজনু মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় তার ছবি তোলতে গেলে সাংবাদিকদের বাঁধা প্রদান করে মজনুর চাচাতো ভাই কাইয়ুম। সে উপস্থিত সাংবাদিকদের দেখে নেয়ারও হুমকি প্রদান করে।
জানা যায়, স¤প্রতি ওই গ্রামের বাবুল খানের সাথে বিরোধ চলে আসছিল একই গ্রামের সজলু মিয়া ও তার লোকজনের। এরই জের গত রবিবার কে বা কারা বাবুলের ঘর আগুণ দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় বাবুল বাদী হয়ে সজলু মিয়া, মজনু মিয়া ও আব্দুল জব্বারসহ ৫ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাতে মজনু মিয়াকে গ্রেফতার করে। গতকাল তাকে কারাগারে প্রেরণকালে আদালতে নিয়ে যাওয়ার সময় সদর থানায় সাংবাদিকরা তার ছবি তোলতে যায়। এ সময় মজনুর চাচাতো ভাই উপস্থিত কয়েকজন সাংবাদিককে দেখে নেয়ার হুমকি প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com