বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শ্মশানের জায়গা দখল করে গৃহ নির্মাণ ও গাছ কর্তনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ৬০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকায় বেআইনি ভাবে বাড়িতে প্রবেশ করে প্রতিপক্ষের লোকজনকে প্রাণ নাশরে হুমকী, শ্মশানের জায়গা দখল করে গৃহ নির্মাণ, গাছ কর্তন এবং চাঁদা দাবীর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত নিকুঞ্জ সূত্রধররের পুত্র নীলমনি সূত্রধর এ মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, একই গ্রামের খোকা সূত্রধর তার স্ত্রী প্রনতী রানী সূত্রধর, এবং তাদের ৪পুত্র নিশী সূত্রধর, নির্মল সূত্রধর, নিবাস সুত্রধর এবং লিপ্টু সূত্রধর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে তিনি ও তার ভাই নীলকন্ঠকে আটক করে ধারালো অস্ত্র উঁচিয়ে প্রাণ নাশের হুমকী দেয়। এ সময় তার বাড়িতে লাগানো ২টি গাছ কর্তন করে তারা। আসামীরা বাদীপক্ষের কাছে ১ লাখ টাকা চাঁধা দাবী করে অন্যথায় তাদের বাড়িঘর দখল করে নেবে বলে হুমকি দেয়। মামলার এজহারে আসামী খোকন সূত্রধরের বিরুদ্ধে শ্মশানের জায়গা দখল করে গৃহ নির্মাণের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বিজ্ঞ আদালত নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসারকে  নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com