মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ হিরা মিয়া গার্লস স্কুলে বশির আহম্মদের নিয়োগ লাভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
  • ৮৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ দীর্ঘদিন ১৫ বছর পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গ্লানি থেকে মুক্ত পেয়েছে নবীগঞ্জের ঐতিহ্যবাহী হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গত ১৮ জানুয়ারী অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উক্ত স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম বশির আহম্মদ প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেছেন। গত রবিবার সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। এতে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। সুত্রে জানাযায়, নবীগঞ্জ শহরে অবস্থিত ঐতিহ্যবাহী হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা রানী দাশ ২০০২ সালে অবসর নেয়ার পর থেকে চলতি সনের ১৭ জানুয়ারী পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বারা স্কুলটি পরিচালিত হয়ে আসছিল। স্কুলের ম্যানেজিং কমিটি একাধিকবার চেষ্টা করেও নানা কারনে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন নি। ইতিমধ্যে নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করার পর প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহন করেন। ফলে গেল ১৮ জানুয়ারী স্কুল প্রাঙ্গনে নিয়োগ বোর্ড অংশ গ্রহন কারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করেন। অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়। পরীক্ষায় মোট ৫ জন প্রার্থী অংশ গ্রহন করেন। এতে হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম বশির আহম্মদ সর্বোচ্চ নম্বার পাওয়ায় নিয়োগ বোর্ড সর্ব সম্মতিক্রমে তাকে প্রধান শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেন। ফলে গত রবিবার সকালে তিনি তৃতীয় নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এ সময় স্কুলের শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ তাকে স্বাগত জানান। এটিএম বশির আহম্মদ পৌর এলাকার রাজাবাদ গ্রামের বড়বাড়ী নিবাসী বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্দুল হেকিম ময়না মিয়ার পুত্র এবং সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম রানা’র বড় ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com