মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দীঘলবাগে স্বামীর বন্দিশালা থেকে স্ত্রী উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রাম থেকে স্বামীর বন্দিশালা থেকে জাহানারা আক্তার শাপলা নামের এক যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। সে একই উপজেলার বলভারচক গ্রামের আব্দুল কদ্দুছের কন্যা। গতকাল রবিবার রাত ৭টায় সদর থানার এএসআই আবু নাইমের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামের অভিযান চালিয়ে স্বামীর বন্দিশালা থেকে শাপলাকে উদ্ধার করে। এ সময় স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। পুলিশ সুত্রে জানা যায়, তিন বছর আগে ওই গ্রামের ওসমান আলীর পুত্র আব্দুল আওয়ালের সাথে শাপলার বিয়ে হয়। বিয়ের সময় শাপলার দরিদ্র পিতা যৌতুক সামগ্রী হিসেবে অনেক উপহার দেয়। স¤প্রতি আওয়াল যৌতুকের জন্য শাপলার উপর নির্যাতন চালায়। গতকাল একই কারণে নির্যাতন করলে শাপলা তার পিতাকে জানায় বিষয়টি। আব্দুল কদ্দুছ আদালতে মামলা দায়ের করলে আদালত শাপলাকে উদ্ধারের জন্য সদর থানাকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com