মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাদকের বিরুদ্ধে সকলকে যুদ্ধ ঘোষণা করতে হবে-লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৪৯৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন বলেছেন- সকল অপরাধের মূল হচ্ছে মাদক। মাদকের বিরুদ্ধে সকলকে যুদ্ধ ঘোষণা করতে হবে। ১৯৭১ সালে আমাদের পূর্ব পুরুষরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আজ আমাদের নতুন প্রজন্মকে বাচাঁতে প্রত্যেক ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ গড়ে তুলতে হবে। মাদক সেবনকারী ও পাচারকারী কাউকে ছাড় দেওয়া হবে না। পাশ্ববর্তী দেশ গুলো থেকে মাদক দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি রবিবার সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়ন কর্তৃক ধর্মঘর ইউনিয়নের মোহনপুর সীমান্তে হযরত আলী শাহের মাজার মাঠে আয়োজিত সীমান্তে হত্যা, মানব পাচার, মাদক চোরাচালান ও অভ্যন্তরীণ সন্ত্রাসরোধে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোশারফ হোসেন, সাংবাদিক হামিদুর রহমান, সমাজ সেবক মুখলেছুর রহমান, সুবেদার আবু হানিফ, আশেকুর রহমান মামুন মেম্বার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com