মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

খোয়াই নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ খোয়াই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, খোয়াই রিভার ওয়াটারকিফার ও হবিগঞ্জ সদর উপজেলার কয়েকটি গ্রামের সহ¯্রাধিক মানুষ। গোপায়া ও নিজামপুর ইউনিয়নের রাঙ্গেরগাঁও, মশাজান, বাতাসার, নোয়াবাদ ও আব্দারখাই গ্রামের ভুক্তভোগী মানুষেরা বলেন, কিছুসংখ্যক বালুদস্যু গ্রামগুলোর পার্শ্ববর্তী খোয়াই নদী থেকে প্রতিদিন অন্তত শ’খানেক ট্রাক্টর ভর্তি করে বালু কেটে নিয়ে যাচ্ছে। এতে খোয়াইয়ের বাঁধ ভেঙ্গে যাচ্ছে, ফলে ছাত্র-ছাত্রীরা যেতে পারছে না স্কুল-কলেজে, অসুস্থ রোগীদের সদরে নিয়ে আসতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ধূলো-বালিতে জনজীবন অতিষ্ট হয়ে পড়ছে। এছাড়াও খোয়াই নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। ফলে বালু দস্যুদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল রবিবার সকাল ১১টায় ‘দুর্জয় হবিগঞ্জ’-এর সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন পথসভায় সভাপতিত্ব করেন বাপা-হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। এতে বক্তব্য রাখেন বাপা জেলা সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবিদুর রহমান, বাপা জেলা সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, অ্যাডঃ দেওয়ান মিনহাজ গাজী, নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার, ব্যকস্-এর সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিফার তোফাজ্জল সোহেল, বাপার জেলা যুগ্ম সম্পাদক ডাঃ এস এম আল-আমিন সুমন, অ্যডঃ শাহ ফখরুজ্জামান, ভুক্তভোগী গ্রামবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি সৈয়দ ছালেক আহমেদ, আব্দুল মান্নান, সালেহ উদ্দিন, মস্তুর আলী, কাচন মিয়া ও মোঃ সিরাজ আলী, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খাঁ, তারুণ্য সোসাইটির সংগঠক আরফিন আব্দাল রিয়াদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা বাপার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন।
উলে­খ্য, স¤প্রতি বাপার এক প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com