মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে মাস ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শেষে ট্রি শার্ট ও সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাস ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট প্রশিক্ষণে ট্রি শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ মতিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে।  উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আঃ রউফ, নাবিনুল হক, বশির আহমদ প্রমুখ। প্রশিক্ষণার্থীদের হাতে ট্রি শার্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন, সুস্থ দেহ সুন্দর মন গঠনে শারীরিক শিক্ষার বিকল্প নেই। শারীরিক শিক্ষা ব্যাতীত কেহ উন্নতি লাভ করতে পারে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com