মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে অর্থনৈতিক জোন স্থাপনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বিএফটিইউসি’র উদ্বেগ

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ চুনারুঘাটে সরকার কর্তৃক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় চা শ্রমিক ও মালিকপক্ষের বিরোধিতা এবং অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পক্ষে অবস্থানকারী হবিগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস (বিএফটিইউসি)। সংগঠনের সাধারণ সম্পাদক পুলক রঞ্জন ধর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিএফটিইউসির কার্যকরি সভাপতি এবং বাংলাদেশ টি এস্টেট স্টাফ এ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল চৌধুরী বলেন “বিএফটিইউসি সরকারের নিকট আশা করে যে, উক্ত এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন বিষয়ে অবিলম্বে আন্দোলনরত চা শ্রমিকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে যথাযথ কার্যকর আলোচনার মাধ্যমে সৃষ্ট সংকট নিরসনের ব্যবস্থা করা হবে, যাতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে চা শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন উদ্বেগ ও উৎকন্ঠার অবসান ঘটে এবং শ্রমিক স্বার্থকে মাথায় রেখে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা বিষয়ে সকল পক্ষের মধ্যে একটি সামাজিক ঐক্যমত প্রতিষ্ঠিত হয়।”
বিএফটিইউসি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অর্থনৈতিক অঞ্চল স্থাপন বিষয়ে একটি এ্যানভায়রনমেন্টাল ইমপ্যাক্ট (ঊহারৎড়হসবহঃধষ ওসঢ়ধপঃ) এবং সোস্যাল ইমপ্যাক্ট (ঝড়পরধষ ওসঢ়ধপঃ) স্টাডি কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারকে আহŸান জানিয়েছে।
বিএফটিইউসির সাধারণ সম্পাদক রিপন চৌধুরী বলেন “শ্রমিকরা দেশের শিল্পায়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের বিপক্ষে নয়। তবে অর্থনৈতিক শিল্পাঞ্চল স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে হবিগঞ্জসহ সমগ্র সিলেট বিভাগে চা ও কৃষি শ্রমিকদের জীবন ও জীবিকা এবং উক্ত এলাকায় অর্থনৈতিক শিল্পাঞ্চল স্থাপনের কারণে পরিবেশ নির্ভর চা ও কৃষি শিল্প যাতে বিপন্ন না হয় তার নিশ্চয়তা বিধান করা সরকারের মৌলিক দায়িত্ব।”
বিএফটিইউসি মনে করে যে, স্থানীয় পরিবেশ ও চা শিল্পের যথাযথ সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করে উক্ত ভূমির উপর নির্ভরশীল স্থানীয় চা ও কৃষি শ্রমিকদের পরিবারবর্গের জন্য যথাযথ পূনর্বাসন, পরিকল্পনা প্রনয়ণ এবং তাঁদের ভবিষ্যত কর্মসংস্থানের নিশ্চয়তা বিধান করে সরকার যদি ওই এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে দেশের ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর এ বিষয়ে আপত্তি থাকার কোনো কারণ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com